২৪ ঘন্টায় দেশে গ্রেপ্তার ১৪৮৭ জন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 4 July 2025

২৪ ঘন্টায় দেশে গ্রেপ্তার ১৪৮৭ জন


প্রেস বিজ্ঞপ্তি :
দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৪৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।


শুক্রবার (০৪ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য অপরাধে জড়িত আরও ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


এছাড়াও অভিযানে ৪টি একনলা বন্দুক, একটি চায়না এসএমজি, একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, ২টি কার্তুজ ও ৩০ রাউন্ড এসএমজির (৭.৬২ মি.মি.) খালি খোসাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।


No comments:

Post a Comment

Pages