চাঁদাবাজিকালে ভুয়া সাংবাদিক আটক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 14 July 2025

চাঁদাবাজিকালে ভুয়া সাংবাদিক আটক


সময় ডেস্ক :
টাঙ্গাইলের মির্জাপুরে চাঁদাবাজি করতে গিয়ে জহুরুল ইসলাম নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। 


সোমবার (১৪ জুলাই) বিকেলে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।


হোটেল ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, আটককৃত ভুয়া সাংবাদিক প্রথমে পরিতোষ হোটেলে গিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে দই খেয়ে টাকা না দিয়ে চলে যায়। 


এরপর পাশেই ভাই ভাই হোটেলে গিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে কিছু খাবার ফেলে দেন। কিছুক্ষণ পর মোবাইল ফোনে 'স্যার' সম্বোধন করে একজনের সাথে কথা বলে তাকে আসতে বলেন। একপর্যায়ে সে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন।


জানা যায়, ভুয়া সাংবাদিক নিজেকে দৈনিক ক্রাইম তালাশ নামক একটি পত্রিকার প্রতিনিধি পরিচয় দেন। শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করলে তিনি এসএসসিতে ১৩ পেয়েছেন বলে জানান। 


জাতীয় পরিচয়পত্র সূত্রে তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার আজাহার মন্ডলের ছেলে। তিনিসহ গাইবান্ধা এলাকার আরও ৩ জন মির্জাপুরের গোড়াই এলাকায় ভাড়া থাকেন এবং তারা সবাই দৈনিক ক্রাইম তালাশ পত্রিকায় কাজ করেন বলে জানান ভুয়া সাংবাদিক জহুরুল ইসলাম। নিজের দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করায় তাকে ছেড়ে দেয় ব্যবসায়ীরা।


ভাই ভাই হোটেলের মালিক বিঞ্চু ঘোষ বলেন, 'এরা সাংবাদিক সমাজের বদনাম করে। মাঝে মাঝে এমন সাংবাদিক পরিচয় দিয়ে দোকান থেকে ফ্রিতে খাবার খায়। আমরা সহজ সরল মানুষ আসল সাংবাদিক নকল সাংবাদিক বুঝি না। ভুয়া সাংবাদিক ক্ষমা চেয়েছে বলে পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে।'


No comments:

Post a Comment

Pages