তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বারখলায় বিএনপির পাড়া কমিটির সভা অনুষ্ঠিত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 16 July 2025

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বারখলায় বিএনপির পাড়া কমিটির সভা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের সংগ্রামের নেতা, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সিলেট নগরীর বারখলা বিএনপি পাড়া কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৬ জু্লাই) রাত ৯টায় সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের বারখলাস্থ শেখ বাড়িতে এ সভা হয়।


বারখলা বিএনপির পাড়া কমিটির সভাপতি হারুনুর রশিদ সংগ্রামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জব্বারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা থানা সেচ্ছাসেবক দলের প্রথম সিনিয়র সদস্য সেলিম আহমদ।


সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আহমদ মুকুল।



আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ এম এ হক বাবুল, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহবায়ক ডাঃ এনামুল হক, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, দক্ষিণ সুরমা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলাউর রহমান রুমন, ২৫নং ওয়ার্ড বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শিপু আহমদ, কোষাধ্যক্ষ ফারুখ আহমদ নুনু, সদস্য বকুল আহমদ, আশুক আহমদ, শমসের আহমদ বকুল, সাব্বির আহমদ।



আরো উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আল আমিন আহমদ স্বপন, বঙ্গবীর রোড ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নছিবুর রহমান বেলাল, ২৫নং ওয়ার্ড জিয়া মঞ্চের আহবায়ক হামিদ আহমদ জীবন, কায়েস্থরাইল পাড়া কমিটির সভাপতি নাজিম উদ্দিন, বারখলা পাড়া কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শানুর, সদস্য শাহিন আহমদ, মোছারগাঁও পাড়া কমিটির সদস্য ফজল আহমদ, শেখ কামরুল ইসলাম পাবেল ও ২৫নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক লায়েক আহমদ প্রমুখ।


No comments:

Post a Comment

Pages