মাইলস্টোনের নিহত শিক্ষার্থীদের মাগফিরাত কামনায় বিএমজেএ'র দোয়া - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 22 July 2025

মাইলস্টোনের নিহত শিক্ষার্থীদের মাগফিরাত কামনায় বিএমজেএ'র দোয়া


সময় ডেস্ক : ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের  মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২২ জুলাই) নগরীর কাকলী শপিং সেন্টারে বিএমজেএ কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 


মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। এবং নিহতদের জান্নাতুল ফেরদাউস কামনায় মোনাজাত পরিচালনা করেন কাকলী শপিং সেন্টার মসজিদের ইমাম। তার আগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।



মিলাদ মাহফিল ও দোয়ায় উপস্থিত ছিলেন এ এইচ আরিফ, নুরুল ইসলাম, শাহীন আহমদ, জাবেদ এমরান, তৌফিকুর রহমান হাবিব, মো. আশিকুর রহমান রানা, রেজওয়ান আহমদ, বাবর জোয়ারদার, মাছুম চৌধুরী, সুলাইমান আহমদ, মোশাররফ হোসেন খাঁন অমিত ও মারুফ আহমদ।


এছাড়াও মিলাদ মাহফিল ও দোয়ায় বিএমজেএ সিলেট বিভাগের নেতৃবৃন্দ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


No comments:

Post a Comment

Pages