পুলিশের ৪ ডিআইজির বাধ্যতামূলক অবসর - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 28 July 2025

পুলিশের ৪ ডিআইজির বাধ্যতামূলক অবসর


সময় ডেস্ক : ‘
জনস্বার্থে’ পুলিশের ৪ উপমহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।


সোমবার (২৮ জু্লাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।


যাদের অবসরে পাঠানো হয়েছে, তারা হলেন- ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন এবং পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো। বিধি অনুযায়ী তারা অবসরসুবিধা প্রাপ্ত হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


No comments:

Post a Comment

Pages