সোমবার (২১জুলাই) বিকেলে পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব নাসির উদ্দিনের সভাপতিত্বে ও মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা আখলাক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শায়খ আবু উবায়েদ মিলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, পশ্চিম পাড়া পুরাতন জামে মসজিদের সেক্রেটারী আবু সাঈদ জুবেরি ছাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২জন হাফেজ এর গর্বিত পিতা ব্যবসায়ী আব্দুল করিম, বিশিষ্ট মুরব্বি চান মিয়া, সালেক উদ্দিন মন্টু, সমাজসেবী মিসবাহ উদ্দিন, আলীম উদ্দিন, ৯নং ওয়ার্ড সদস্য সাদিক মিয়া, সমাজসেবী ময়নুল ইসলাম, মাহবুবুর রহমান, নাঈম আহমদ, রাজন আহমদ, জগলুল উদ্দিন, ফরিদুর রহমান, নূর মিয়া, বুরহান উদ্দিন, অভি আবিদ মাইদুল প্রমুখ। পরে কুরআনে হাফেজদেরকে সার্টিফিকেট ও উপহার প্রদান করা হয়।


No comments:
Post a Comment