প্রেস বিজ্ঞপ্তি : বাংলা টিভি’র সিলেট প্রতিনিধি কাইয়ুম উল্লাসের বড় ভাই, সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আব্দুল মালিক সিহান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার দিবাগত রাত তিনি (১১ জুন) ১২টা ১০ মিনিটে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষে নি:শ্বাস ত্যাগ করেন।
অ্যাডভোকেট আব্দুল মালিক সিহান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক মোহিদ হোসেন ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরানসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

No comments:
Post a Comment