মৌমাছির কামড়ে বলিউড নায়িকার স্বামীর মৃত্যু! - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 14 June 2025

মৌমাছির কামড়ে বলিউড নায়িকার স্বামীর মৃত্যু!


সময় ডেস্ক :
ভারতের নামকরা শিল্পপতি ও নব্বই দশকের পর্দা কাপানো বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের (৫৩) মৃত্যু নিয়ে চর্চার অন্ত নেই। বৃহস্পতিবার লন্ডনে হার্ট অ্যাটাকে মারা গেছেন।


তার মৃত্যু ঘিরে কিছুটা অদ্ভুত ধরনের খবর প্রকাশ্যে এসেছে। তার বন্ধু ও ব্যবসায়িক সহযোগী সুহেল সেঠ এএনআইকে বলেন, এ ধনাঢ্য ব্যবসায়ীর মৃত্যু একটি মৌমাছির কামড়ের কারণে হয়েছে! তিনি একটি মৌমাছি গিলে ফেলেছিলেন এবং সেই ভয়েই তাৎক্ষনিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয়। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়, সঞ্জয় চেষ্টা করেছিলেন মৌমাছি গলা থেকে বার করে আনার। কিন্তু আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বিষয়টি এতই দ্রুত ঘটে যায়, চিকিৎসারও কোনো সুযোগ মেলেনি।


দ্য টেলিগ্রাফ-এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পোলো ম্যাচ চলাকালীন উপস্থিত দর্শক সঞ্জয়কে বলতে শুনেছিলেন, ‘আমি কিছু গিলে ফেলেছি।’


এদিকে, ভারতের অন্যতম প্রভাবশালী এই শিল্পপতির সম্পদের পরিমাণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।


জানা গেছে, সঞ্জয় কাপুরের সম্পত্তির পরিমাণ ছিল ১ দশমিক ২ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৩০০ কোটি রুপি)। ফোর্বস সাময়িকীর জরিপে তিনি বিশ্বের ২ হাজার ৭০৩তম ধনী ব্যক্তি ছিলেন।


২০০৩ সালে কারিশমা কাপুরকে বিয়ে করে খবরের শিরোনামে আসেন সঞ্জয়। এই সংসারে তার দুটি সন্তান- সামাইরা ও কিয়ান। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরেও সন্তানদের সঙ্গে দারুণ সম্পর্ক বজায় রেখেছিলেন সঞ্জয়।


এরপর মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন তিনি। প্রিয়ার আগের বিয়ের একটি কন্যা রয়েছে। তাদের ঘরেও একটি সন্তান, নাম আজারিয়াস।


No comments:

Post a Comment

Pages