এআই চালিত হাসপাতালের যাত্রা শুরু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 5 May 2025

এআই চালিত হাসপাতালের যাত্রা শুরু


সময় ডেস্ক :
চীন বিশ্বে প্রথমবারের মতো চালু করেছে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) হাসপাতাল। যেখানে কাজ করছে ১৪জন এআই চিকিৎসক। ৩ মে এই যুগান্তকারী উদ্যোগের ঘোষণা দেওয়া হয় এক টুইট বার্তার মাধ্যমে, যা দ্রুতই প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং ক্রিপ্টো টোকেন বাজারে ব্যাপক সাড়া ফেলে। এ উদ্যোগকে স্বাস্থ্যসেবার খাতে একটি নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।


প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চসহ আরও কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এই খবর নিশ্চিত করেছে। চীনের এই পদক্ষেপ কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণের পথে এক বিশাল অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।


বিশেষজ্ঞদের মতে, এটি শুধু স্বাস্থ্য খাতে নয়, বরং ব্লকচেইন ও ক্রিপ্টো ইকোসিস্টেমেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশেষ করে যেসব প্রকল্প এআই প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগের সঙ্গে জড়িত, তাদের জন্য এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।


চালুকৃত এআই হাসপাতালে এআই চিকিৎসকরা রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা এবং রোগীর তথ্য বিশ্লেষণের মতো গুরুত্বপূর্ণ কাজ করছেন। এতে স্বাস্থ্যসেবা আরও দ্রুত, নির্ভুল এবং তুলনামূলকভাবে কম খরচে পাওয়া সম্ভব হবে। এছাড়া, জনবলের ঘাটতি পূরণে এআই চিকিৎসকদের ব্যবহার ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থায় একটি কার্যকর সমাধান হতে পারে।


এই অনন্য উদ্যোগ বিশ্ব স্বাস্থ্যসেবায় প্রযুক্তির নতুন যুগের সূচনা করেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগে এক গুরুত্বপূর্ণ উদাহরণ।


No comments:

Post a Comment

Pages