যে কারনে ইসরায়েলের প্রতি ক্ষেপেছে যুক্তরাজ্যসহ পশ্চিমারা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 21 May 2025

যে কারনে ইসরায়েলের প্রতি ক্ষেপেছে যুক্তরাজ্যসহ পশ্চিমারা


সময় ডেস্ক :
পশ্চিম তীরের কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটেলার) এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।


গাজায় নতুন সামরিক অভিযান না বন্ধ না করায় ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনা স্থগিত করেছে লন্ডন।


প্রায় ৩ মাস যাবৎ গাজায় ত্রাণ সরবরাহে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। ফলে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে উপত্যকাটিতে। এ নিয়ে আন্তর্জাতিক চাপ বেড়েছে তেল আবিবের ওপর। এমনকি, দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।


যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, গাজা এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল সরকার যে ভয়াবহ নীতি অনুসরণ করছে, তাতে তাদের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি উন্নীত করার আলোচনা আমরা আর চালিয়ে যেতে পারি না।


তিনি বলেন, ইতিহাস একদিন তাদের বিচার করবে। ত্রাণ আটকে রাখা, যুদ্ধ বিস্তৃত করা, বন্ধু ও মিত্রদের উদ্বেগ উপেক্ষা করা— এসব অমার্জনীয়। এই পরিস্থিতি বন্ধ করতেই হবে।


যুক্তরাজ্যে ইসরায়েলি রাষ্ট্রদূত টিপি হোটোভেলিকে ফরেন অফিসে তলব করা হয়। সেখানে মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার বলেন, গাজায় ১১ সপ্তাহ ধরে চলা অবরোধ ‘নিষ্ঠুর এবং অমার্জনীয়’।


অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস বলেন, গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক শাসনকারী ইউরোপীয় চুক্তি পুনর্মূল্যায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।


No comments:

Post a Comment

Pages