সহ সভাপতির একটি পদের জন্য হাড্ডা-হাড্ডিভাবে লড়াই করা ৪ প্রতিদ্বন্দ্বী হলেন- শাহ্ মো. কয়েছ আহমদ, হুমায়ুন কবির লিটন, মো. নুরুল ইসলাম ও শেখ আব্দুল মজিদ। প্রার্থীদের নিয়ে চায়ের দোকান থেকে পত্রিকা অফিসের নিউজ রুম সরগরম। শেষ পর্যন্ত কোন প্রার্থী ভোটারদের মন জয় করে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন, কার গলায় বিজয়ের মালা শোভা পাবে- এমন জল্পনাকল্পনা চলছে ভোটার, সমর্থকের মাঝে।
সহ-সভাপতি পদে ওই ৪জনসহ এবারের নির্বাচনে ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ২জন, তারা হলেন- মো. দুলাল হোসেন ও নাজমুল কবির পাভেল। সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থীর মধ্যে রয়েছেন- আশকার ইবনে আমিন লস্কক রাব্বী ও মো. নুরুল ইসলাম। সহ সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন। কোষাধ্যক্ষ পদে ২জন। তারা হলেন- মো. শাহীন আহমদ ও জাবেদ আহমদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনোয়ার হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল। নির্বাহী সদস্য পদে আজমল আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৮টি পদের মধ্যে ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে নির্বাচিত হয়েছেন- সহ সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল এবং নির্বাহী সদস্য পদে আজমল আলী। বাকী ৪টি পদে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত তারা প্রচারণার পাশাপাশি ভোটের জন্যহ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। ভোট ও দোয়া চেয়ে ব্যস্ত সময় পাড় করছেন। প্রার্থীদের পাশাপাশি কর্মী সমর্থকরাও পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে চালিয়ে যাচ্ছেন প্রচারণা।
নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের চতুর্থ তলায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের অফিস ও জিন্দাবাজার এলাকার মিডিয়া পাড়ায় প্রার্থী, ভোটার ও সমর্থকের পদচারণায় সরগরম।
আগামী ১৭ মে (শনিবার) দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নগরীর লামাবাজারস্থ লাবিস্থা হোটেলের হল রুমে ২০২৫-২০২৭ সনের নির্বাচনের ভোট গ্রহণ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটাররা তাদের প্রার্থী নির্বাচনে মূল্যবান ভোট প্রদান করবেন।
এদিকে, নির্বাচন কমিশনারের দায়িত্বপালন করছেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।


No comments:
Post a Comment