সময় ডেস্ক : নব অনুমোদিত বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহিদ হোসেন ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরান সহ কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এখন সময়ের দাবি। ভিডিও, অডিও, টেক্সট, সব মিলিয়ে একটি সংবাদকে জনসাধারণের মধ্যে নিপুনভাবে উপস্থাপন করার জন্য মাল্টিমিডিয়া দক্ষতা অপরিহার্য।
নব গঠিত এই সংগঠন জার্নালিজম সাংবাদিকতার মান উন্নয়নে সঠিক পথপ্রদর্শক হয়ে উঠবে। নতুন কমিটির কাছে আমাদের প্রত্যাশা, তারা প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার মাধ্যমে দ্রুত ও সঠিক সংবাদ তোলে ধরতে ভূমিকা রাখবেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সোচ্চার থাকবেন।
তারা আরো বলেন- আমরা মনে করি, এই কমিটি সিলেট বিভাগের সাংবাদিকদের একটি কার্যকর প্রতিনিধিত্ব করবে। পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং নৈতিকতা বজায় রেখে সংগঠন পরিচালনা করলে গণমাধ্যমের মর্যাদা বৃদ্ধি পাবে, সমাজ উপকৃত হবে। বিজ্ঞপ্তি

No comments:
Post a Comment