প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় নব গঠিত কমিটির আহ্বায়ক মোহিদ হোসেন ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরান সহ আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার (৩০ মে) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকরা যুগের সাথে তাল মিলিয়ে সমগ্র দেশব্যাপী দক্ষতা ও সুনামের সাথে পেশাগত দায়িত্বপালন করছেন।
নব গঠিত এই সংগঠন জার্নালিজম সাংবাদিকতার মান উন্নয়নে সঠিক পথপ্রদর্শক হবে। নতুন কমিটির কাছে আমাদের প্রত্যাশা, তারা প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার মাধ্যমে দ্রুত ও সঠিক সংবাদ তোলে ধরতে ভূমিকা রাখবেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সোচ্চার থাকবেন।
তারা আরো বলেন- আমরা মনে করি, নব গঠিত কমিটি সিলেট বিভাগের সাংবাদিকদের মধ্যে বাতিঘর হয়ে আলো ছড়াবে। পেশাদারিত্ব, নিরপেক্ষ এবং নৈতিকতা বজায় রেখে সংগঠন পরিচালনা করলে গণমাধ্যমের মর্যাদা বৃদ্ধি পাবে, সমাজ ও দেশ উপকৃত হবে।

No comments:
Post a Comment