'লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার : ৫ চাপাতি, ৪ চাকু উদ্ধার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 14 May 2025

'লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার : ৫ চাপাতি, ৪ চাকু উদ্ধার


সময় ডেস্ক :
রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অস্ত্র হাতে মহড়া দেওয়ার সময় 'লও ঠেলা' গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫টি চাপাতি, ৪টি চাকু উদ্ধার করা হয়।



বুধবার (১৪ মে) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।


এর আগে, মঙ্গলবার বিকেল ৩টায় মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার মেকাপ খান রোড ও বোর্ড গাড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্র জানায়, মোহাম্মদপুর রায়ের বাজার আজিজ খান রোড, মেকআপ খান রোড এবং প্রেমতলা গলিতে 'লও ঠেলা' গ্রুপের কিশোর গ্যাঙের সদস্যরা চাপাতি হাতে এলাকায় মহড়া দেয়। এসময় তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে।


তারা আরও জানায়, মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার মেকাপ খান রোড ও বোর্ড গাড এলাকা থেকে 'লও ঠেলা' গ্রুপের ৯ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি চাপাতি, ৪টি ধারালো চাকু উদ্ধার করা হয়।


No comments:

Post a Comment

Pages