বাংলাদেশ ও পাকিস্তান রোডে ফ্লাইট চালু হচ্ছে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 17 April 2025

বাংলাদেশ ও পাকিস্তান রোডে ফ্লাইট চালু হচ্ছে


সময় ডেস্ক : খুব শীঘ্রই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। 


বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে  তিনি এসব তথ্য জানান।


সচিব বলেন, শীঘ্রই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে একমত হয়েছে বৈঠকে। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আলোচনা করেছেন।


এ ছাড়া বাণিজ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবহন যোগাযোগ উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক মজুবত করতে দ্রুত অনিস্পত্তি ইস্যু সমাধানের তাগিদ দিয়েছে ঢাকা, বলেন পররাষ্ট্রসচিব।


তিনি বলেন, একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া, বাংলাদেশের টাকা ফেরত নেওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে পাকিস্তানের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। আগামী ২৭ ও ২৮ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন বলেও জানিয়েছেন মো. জসীম উদ্দিন।


No comments:

Post a Comment

Pages