ভয়াবহ দাবানলের কবলে ইসরায়েলের কয়েকটি শহর - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 24 April 2025

ভয়াবহ দাবানলের কবলে ইসরায়েলের কয়েকটি শহর


সময় ডেস্ক :
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের মোশাভ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে আগুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে।


পুলিশ জনসাধারণকে সাবধানতা অবলম্বন এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। ফায়ার ফাইটাররা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর করছে তারা।


ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেসের এক বিবৃতিতে বলা হয়েছে, তীব্র বাতাস এবং অত্যাধিক গরমের কারণে একাধিক স্থানে এ আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিনজন ফায়ারফাইটার এবং একজন পুলিশ আহত হয়েছে।


তার আগে, ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে জানান, আগুনের লেলিহান শিখায় মোট ৯জন ব্যক্তি আহত হয়েছে। তার মধ্যে ৭জন ফায়ারফাইটার এবং ২জন বেসামরিক নাগরিক।


ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এশতাওলের অগ্নিনির্বাপণ কমান্ড সেন্টারে পরিস্থিতি মূল্যায়ন করেছেন। পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরও এতে যোগ দিয়েছেন। তারা আমেরিকা থেকে ফোনে অংশ নিয়েছেন।


No comments:

Post a Comment

Pages