বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী ফেরত নিতে মিয়ানমার সম্মত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 4 April 2025

বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী ফেরত নিতে মিয়ানমার সম্মত


সময় ডেস্ক :
বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ৮ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী তালিকা থেকে ১ লাখ ৮০ হাজার জনকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। জানিয়েছেন মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার


শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে একথা জানান।


২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ এই তালিকা ছয় ধাপে মিয়ানমারকে দেয়। এদের মধ্যে আরও ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই এখনও চলমান রয়েছে। যাদের ছবি ও নামের মাধ্যমে যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এদের ভাগ্যও নির্ধারণ হবে।


তিনি বলেছেন, ‘এটি রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এই প্রথমবারের মতো এত বড় সংখ্যক রোহিঙ্গার প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমার সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলো।’


মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী জানান, মূল তালিকায় থাকা বাকি প্রায় সাড়ে ৫ লাখ রোহিঙ্গার যাচাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করার উদ্যোগ নেয়া হবে।


No comments:

Post a Comment

Pages