দেশে ৩১ দিনে ১৬৩ জন ধর্ষণের শিকার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 8 April 2025

দেশে ৩১ দিনে ১৬৩ জন ধর্ষণের শিকার


সময় ডেস্ক :
দেশে গত মার্চ মাসে ৪৪২ জন কন্যা ও নারী নির্যাতনের শিকার হতে হয়। এর মধ্যে ১২৫ জন কন্যাশিশুসহ ১৬৩ জন ধর্ষণের শিকার হয়েছেন।


সোমবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।


পরিষদের তথ্য মতে, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে ১৮ কন্যাশিশুসহ ৩৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ২ কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ২ কন্যাশিশু ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এ ছাড়া ৫৫ কন্যাশিশুসহ ৭০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।


প্রতিবেদনের তথ্যে আরও জানানো হয়েছে, মার্চে যৌন নিপীড়নের শিকার হয়েছে ১২ কন্যাশিশুসহ ১৬ জন। উত্ত্যক্তের শিকার হয়েছে ০৮ জন। এর মধ্যে ০৬ জন কন্যাশিশু। বিভিন্ন কারণে ৯ কন্যাশিশুসহ ৫৪ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন কারণে হত্যার চেষ্টা করা হয়েছে দুজনকে। ৯ কন্যাশিশুসহ ২৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ২ কন্যাশিশুসহ ১৩ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।


এ ছাড়া, নারী ও কন্যাশিশু পাচারের শিকার ২১ জন, এর মধ্যে কন্যাশিশু ১০ জন । এক নারী অগ্নিদগ্ধ হয়েছেন এবং যৌতুকের কারণে ৫ জন নির্যাতনের শিকার, যার মধ্যে দুজনকে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৭ জন, এর মধ্যে ০২ জন কন্যাশিশু।


সংস্থাটি জানায়, পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে তিনজন। দুই গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। পিতৃত্বের দাবির ঘটনা ঘটেছে একটি। ৬ কন্যাশিশুসহ আটজন অপহরণের শিকার হয়েছে।


এছাড়া, দুই কন্যাশিশুসহ ১১ জন অপহরণচেষ্টার শিকার, তিনজন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিয়ের চেষ্টার তিনটি ঘটনা ঘটেছে। চার কন্যাশিশুসহ ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।


No comments:

Post a Comment

Pages