সময় ডেস্ক : সিলেটের এয়ারপোর্ট থানার অন্তর্গত দলদলি চা বাগান এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের উত্তেজনার জেরে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দেড় ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
নিহত তুষার আহমদ চৌধুরী (১৯) সিলেট মহানগরের রায়নগর এলাকার এক আইনজীবীর ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানা যায়।
ছুরিকাঘাতে নিহতের বিষয়টি গণমাধ্যমক নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
তিনি বলেন- আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। পুরো বিষয়টি জানার চেষ্টা করছি। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এসএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


No comments:
Post a Comment