সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১বার তোপধ্বনির পর পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রমুখ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা পরিষদের আয়োজনে এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানের কবি নজরুল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে বিশেষ খাবার পরিবেশন করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে শহিদ মিনার ও আশপাশের এলাকায় সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ২৫ মার্চ রাত থেকে শহিদ মিনার, চৌহাট্টা ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পাশাপাশি র্যাব ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।


No comments:
Post a Comment