প্রেস বিজ্ঞপ্তি : দারুণ ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের শুড়িগাঁও মোহাম্মদপুর জামে মসজিদ শাখা কেন্দ্রের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (২৮ মার্চ) বাদ জুম্মা সম্পন্ন হয়েছে।
শাখার সভাপতি ও মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়ালি হাজী বাবুল হোসেনের সভাপতিত্বে ও রেজওয়ান হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষক।
আরো ছিলেন, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, সিলাম ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার ও কেন্দ্রের নাজিম মাওলানা আব্দুল বারী, কেন্দ্রের প্রধান ক্বারি মাওলানা আব্দুল হাফিজ।
বক্তব্য রাখেন শুড়িগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলী আহমদ তারেক, সমাজসেবী শানুর মিয়া, আবদুল মুকিত, মো. ছুরাব আলী, সাইফুল ইসলাম মুরাদ প্রমুখ।
পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

No comments:
Post a Comment