অনৈতিক কর্মকাণ্ডের সময় ইমাম ও প্রবাসীর স্ত্রীর আটক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 14 March 2025

অনৈতিক কর্মকাণ্ডের সময় ইমাম ও প্রবাসীর স্ত্রীর আটক


সময় ডেস্ক :
বরিশালের গৌরনদীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মো. মাইনুল ইসলাম পলাশ ফকির নামে মসজিদের ইমাম (২৬) ও সৌদি প্রবাসীর স্ত্রী ঝুমুর খানমকে (২৫) হাতেনাতে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে।


বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নলচিড়ার ইউনিয়নের বদরপুর গ্রামে এক সৌদি প্রবাসীর বসতঘর থেকে তাদেরকে আটক করা হয়।


আটককৃত পলাশ ফকির গৌরনদী উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী ও বদরপুর মুসুল্লিবাড়ী জামে মসজিদের ইমাম এবং উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে।


গৌরনদী থানার এসআই জুলেল হাওলাদার জানান, গভীর রাতে ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে পলাশ ও ঝুমুর খানমকে আটক করা হয়। তবে স্থানীয় কেউ বাদী না হওয়ায় পুলিশ বাদী হয়ে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ করে জনমনে বিরক্তি সৃষ্টি করায় পেনাল কোড ২৯০ ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ায় মামলা করা হয়।


এ বিষয় গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনূস মিয়া বলেন, পরকীয়ার ঘটনায় জড়িত থাকার অপরাধে ইমাম মাইনুল ইসলাম পলাশ ফকির ও ঝুমুর খানমকে আদালতে পাঠালে আদালতের বিচারক তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


অভিযোগ অস্বীকার করে গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা আল আমিন সাংবাদিকদের জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে অভিযুক্ত ব্যক্তি বর্তমানে শিবিরের কর্মী নন। তিনি আগে শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন হয়তো।
এছাড়া তিনি একজন মসজিদের ইমাম এবং তার বাড়ি আমাদের পাশের উপজেলায়। তিনি গৌরনদী উপজেলার কোনো নেতা নন।

নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা সাংবাদিকদের জানান, অভিযুক্ত ব্যক্তি একজন মসজিদের ইমাম—এ তথ্য তিনি শুনেছি। তবে তিনি শিবিরের সঙ্গে সম্পৃক্ত কি না, সে বিষয়ে নিশ্চিত নই আমরা।

No comments:

Post a Comment

Pages