'ছাত্রলীগ থেকে আসায় হাসনাত ও সারজিসকে উপদেষ্টা করা হয়নি' - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 16 March 2025

'ছাত্রলীগ থেকে আসায় হাসনাত ও সারজিসকে উপদেষ্টা করা হয়নি'


সময় ডেস্ক :
আমজনতা দলের সদস্য সচিব এবং আলোচিত ছাত্রনেতা মো. তারেক রহমান এক সাক্ষাৎকারে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেছেন।


তিনি বলেন, “আগামী নির্বাচনে মূল ফোকাস থাকবে বিএনপির দিকেই। অনেকে নানা ধরনের রাজনৈতিক তৎপরতা চালাতে পারেন, তবে শেষ পর্যন্ত সবার দৃষ্টি বিএনপির দিকেই থাকবে। এমনকি আমাদের ছাত্রনেতারাও বিএনপির কাছে আসন চাইবে। যদি তা না হয়, তাহলে আমার রাজনৈতিক বিশ্লেষণ ভুল প্রমাণিত হবে।”


তারেক রহমান আরও বলেন, “বিএনপি প্রান্তিক পর্যায়ে জনপ্রিয় একটি দল। সে কারণে, মাঠপর্যায়ের যেকোনো নেতার জন্য বিএনপির সহযোগিতা প্রয়োজন। এমনকি অনেক বড় দলের সভাপতিরাও নিজ আসনে বিজয়ী হতে পারবেন না, যদি বিএনপি তাদের সে সুযোগ না দেয়। এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক হিসাব-নিকাশ।”


তিনি আরও উল্লেখ করেন, “সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কিন্তু সে ভালো করেই জানে, শেখ হাসিনার বিচার বাংলাদেশে কখনো সম্ভব নয়। তারা আজীবন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছে।”


তারেক রহমান দাবি করেন, “হাসনাতের একটি বক্তব্য রয়েছে—যতদিন বিএনপি বিরোধী দলে থাকবে, ততদিন দেশে কোনো নির্বাচন প্রয়োজন নেই। অতীতে তারা এ কথা বলেছে, এখনও বলছে। বিশেষ করে, যারা ছাত্রলীগ থেকে উঠে এসেছে, তারা নির্বাচনকে গুরুত্ব দেয় না।”


তিনি আরও বলেন, “সারজিস ও হাসনাত দু’জনই আপসকামী নেতা ছিলেন, যার ফলে তারা উপদেষ্টা হতে পারেননি। তারা উপদেষ্টা হতে চাইলেও তাদের ছাত্রলীগের অতীত থাকার কারণে সে সুযোগ দেওয়া হয়নি। আমরা অতীত ভুলি নাই।”


তারেক রহমান আরও বলেন, “এই গণঅভ্যুত্থানে আমরা লড়াই করেছি, আহত হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, রিমান্ডে গেছি, এমনকি গুলিবিদ্ধ হয়েও চিকিৎসা পাইনি। তাই একজন বিপ্লবের অংশীদার হিসেবে সংসদে যাওয়ার অধিকার আমারও রয়েছে।”


No comments:

Post a Comment

Pages