গণঅভ্যুত্থানে নিহত ২ শহীদ পরিবারের মধ্যে জেলা প্রশাসকের ঈদ উপহার বিতরণ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 23 March 2025

গণঅভ্যুত্থানে নিহত ২ শহীদ পরিবারের মধ্যে জেলা প্রশাসকের ঈদ উপহার বিতরণ


নিজস্ব সংবাদদাতা :
সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ সিলেট সদর উপজেলার ২ জন শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী তুলে দেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। 


রোববার (২৩ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ পরিবারগুলোর মধ্যে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।


ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান। 


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদরের উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ। এছাড়াও শহীদ পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।


এ সময় শহীদ প্রত্যেক পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা, ৪ হাজার টাকা মূল্যমানের খাদ্য সামগ্রী এবং শহীদের বাবা মায়ের জন্য ঈদের পোশাক প্রদান করা হয়।


সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ঈদের আনন্দ শহিদ পরিবারগুলোদের সাথে ভাগ করে নেয়ার জন্য এটি আমার সীমিত সামর্থে ক্ষুদ্র আয়োজন। 


তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারগুলোর পাশে প্রশাসন সবসময় আছে এবং থাকবে। যে ক্ষতিটা হয়েছে আসলে তা অপূরণীয়, আমরা পূরণ করতে পারব না। যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী পাশে থাকার চেষ্টা থাকবে সবসময়।


No comments:

Post a Comment

Pages