মোটরসাইকেল দুর্ঘটনায় একসাথে ৩ ভাইয়ের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 29 March 2025

মোটরসাইকেল দুর্ঘটনায় একসাথে ৩ ভাইয়ের মৃত্যু


সময় ডেস্ক :
বরগুনার পাথরঘাটায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলা রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।


পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে দফাদার বাড়ির সামনে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহণের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই মৃত্যু হয়। 


নিহতরা হলেন- মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) এবং ৮ বছরের শিশু মো. নাদিম (৮)। এরা সকলে পাশ্ববর্তী পিরোজপুর জেলার মঠবাড়িয়ার টিটিকাটা এলাকার নাসির খানের ছেলে। 


বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। নিহতরা তিনজন আপন ভাই এবং পার্শ্ববর্তী পিরোজপুর জেলার বাসিন্দা। 


এ বিষয়ে প্রাথমিক তদন্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।


No comments:

Post a Comment

Pages