মুখোমুখি অবস্থানে ইলিয়াস হোসাইন ও সোহেল তাজ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 24 February 2025

মুখোমুখি অবস্থানে ইলিয়াস হোসাইন ও সোহেল তাজ


সময় ডেস্ক :
সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার দাবি করে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান নিয়ে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সোহেল তাজ ।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।


সোহেল তাজ তার পোস্টে লিখেছেন- আমার চ্যালেঞ্জ- ‘প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে’।


এসময় তিনি আরও লেখেন, ‘একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।


সঠিক সময়ে আমি যথাযথ প্রমাণ সহকারে এ মিথ্যাচারের জবাব দেবো। তখন এসব মিথ্যাচারীদের নাকে খত দিতে হবে।

আমি বরাবরই বলে এসেছি যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আমি সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত।’


No comments:

Post a Comment

Pages