মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ ও র্যাব।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
ওসি জানান, ঢাকা থেকে সুবা মিসিং হয়েছে এমন একটি তথ্য আমাদের কাছে ছিল। সে নওগাঁয় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় সুবার কথিত প্রেমিক মুমিনের বাসায় অভিযান চালানো হয়। পরে মমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন সুবা তাদের কাছে রয়েছে। এরপর মুমিনের পাশের বাড়ি থেকে সুবাসহ মুমিনকে আটক করে পুলিশ এবং র্যাব-৫। এরপর র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে তাদের দুজনকে নেওয়া হয়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসায় সুবা স্বীকার করে, টিকটকের সুবাদে তাদের দুজনের পরিচয় হয়। তবে এ বিষয়ে যেহেতু আমাদের বেশি কিছু জানা নেই। পরবর্তী সময়ে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদাদের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।
এর আগে গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে ‘নিখোঁজ’ হয় সুবা। তার অবস্থান শনাক্ত করেছে পুলিশ। আজ বিকেল ৩টার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে এ তথ্য জানান।
সুবার নিখোঁজের ঘটনায় গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সুবার বাবা ইমরান রাজীব। এরপর তার খোঁজে নামে পুলিশ।
ডিসি ইবনে মিজান বলেন, ‘আমরা সুবার অবস্থান শনাক্ত করেছি। সে বর্তমানে নওগাঁতে তার আত্মীয়ের বাসায় আছে। সেখানে তার বাবা যাচ্ছেন। এরপর তাকে থানায় আনবেন তার বাবা।’
আদাবর থানা-পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন ছেলের হাত ধরে চলে যায় সুবা। ওই ছেলের মোবাইলফোন নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধারে চেষ্টা চলে। মোবাইলফোন নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটির অবস্থান শনাক্ত করা হয়।
প্রসঙ্গঃ গেল সপ্তাহেই মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় আসে সুবার পরিবার। রোববার সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরাবি ইসলাম সুবা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজ সংবাদ। অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ চান।
জানা গেছে, বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সম্প্রতি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য ৪ দিন আগে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়র বাসায় ওঠেন সুবার পরিবার।

No comments:
Post a Comment