১৫ গণ বিয়ে, দম্পতিরা পেলেন সংসার সাজানোর সরঞ্জাম - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 3 February 2025

১৫ গণ বিয়ে, দম্পতিরা পেলেন সংসার সাজানোর সরঞ্জাম


জ্যেষ্ঠ প্রতিবেদক : সিলেট বিভাগের দরিদ্র পরিবারের ১৫ জোড়া তরুণ-তরুণীর মধ্যে যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবিক প্রতিষ্ঠান আল-খায়ের ফাউন্ডেশন এ গণ বিয়ের আয়োজন করে।


সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে বিয়ে পড়ানো হয়। নব দম্পতিদের স্বাবলম্বী করতে একটি ভ্যানগাড়ী, সেলাই মেশিন, নগদ পাঁচ হাজার টাকা, রান্নার চুলা, কম্বলসহ সংসার সাজাতে প্রয়োজনীয় আসবাবপত্রসহ নানা উপকরণ তুলে দেওয়া হয়। সিলেটে তৃতীয় বারের মত জাঁকজমকপূর্ণ পরিবেশে এমন বিয়ের আয়োজন করে আল-খায়ের ফাউন্ডেশন।


আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের যুগ্ন সচিব আনোয়ার হোসেন।


আরো বক্তব্য রাখেন, আমান উল্লাহ কনভেনশন হলের ম্যানেজিং ডিরেক্টর কুদরত উল্লাহ তাহের, ইকরা বাংলার আব্দুল বাসিত, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, নাট্যব্যক্তিত্ব জমিরুল ইসলাম বাবু, সিলেট চেম্বারের সাবেক সভাপতি সিপার আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন, ব্যবসায়ী, সাংবাদিক, নব দম্পতিদের পরিবার-পরিজন ও আল-খায়ের ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।


ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ জানান, দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সংকট ও যৌতুকপ্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের গণবিবাহের আয়োজন করা হয়েছে। যৌতুক প্রথা আমাদের সমাজের একটি বড় সমস্যা। এই প্রথা দূর করতে এবং দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে তিনি সমাজের বৃত্তবানদের আহবান জানান। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


No comments:

Post a Comment

Pages