সময় ডেস্ক : বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর কালীবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনের সামনে বুলডোজার নিয়ে আসে ছাত্র-জনতা। রাত সোয়া ১টার দিকে বুলডোজার চালিয়ে ভাঙা শুরু করে তারা।
প্রথমে ভবনের গেটে সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে জনতাকে শান্ত থাকার জন্য অনুরোধ করতে দেখা গেছে। যদিও সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে বুলডোজার নিয়ে ছাত্র-জনতা সেরনিয়াবাত ভবন কম্পাউন্ডে ঢুকে পরে। এ সময়ে সমাবেত জনতাকে আওয়ামীবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, বরিশালের কালীবাড়ির এই ভবনটি টর্চারসেল হিসেবে ব্যবহার করতেন সাদিক আব্দুল্লাহ। ভবনটি ফ্যাসিবাদের আস্থানা। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো আস্থানা রাখতে চাই না। বুলডোজার নিয়ে এসেছি বাড়িটি গুঁড়িয়ে দিতে।

No comments:
Post a Comment