বিএনপির উদারতায় জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে : রিজভী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 12 February 2025

বিএনপির উদারতায় জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে : রিজভী


সময় ডেস্ক :
বিএনপির উদারতার কারণে বাংলাদেশে জামায়াত ইসলামী প্রথম রাজনীতি করার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এসময় রিজভী বলেন, বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে। কিন্তু সব সময় এই দলটি মুনাফেকি করেছে। মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি।


যে দল ছাত্র জনতার ওপর গুলি বর্ষণ করেছে, হত্যা করেছে নির্বিচারে, জামায়াত বলে বসলো, তারা আওয়ামী লীগকে মাফ করে দেবে। আবু সাঈদ, মুগ্ধর রক্তকে কিভাবে মাফ করবেন?


তিনি আরও বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে, উষ্কানি ছড়াচ্ছে। সেই ভারত আপনাদের কাছে প্রিয় হয়ে গেলে এটা খুবই দুঃখজনক।


এ সময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় বিএনপি নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।


No comments:

Post a Comment

Pages