আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 6 January 2025

আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া


সময় ডেস্ক :
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার লন্ডন যাচ্ছেন। কাতারের আমিরের পাঠানো অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। 


যাত্রার সব প্রস্তুতি শেষ হওয়া প্রক্রিয়ার মধ্যে রোববার রাত ৯টায় গুলশানে তার বাসা ‘ফিরোজা’য় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বেগম খালেদা জিয়া।


পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে লন্ডন যাত্রার দিনক্ষণ আনুষ্ঠানিভাবে জানিয়ে বলেন, ‘আল্লাহতালার অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, জনগণের সবচাইতে আদরের নেত্রী, যিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্রের প্রশ্নে আপসহীন…তার চিকিৎসার জন্যে ৭ই জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সে কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সব সদস্য উনার কাছে এসেছিলাম শুভেচ্ছা জানাতে।’


মির্জা ফখরুল বলেন, ‘আমরা তার (বেগম খালেদা জিয়া) সঙ্গে আলাপ করেছি, কথা বলেছি। পরম করুনাময় আল্লাহ তালার কাছে এই দোয়া করেছি আল্লাহ তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দিয়ে সংগ্রামকে সফল করতে পারেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা।’


No comments:

Post a Comment

Pages