সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 6 January 2025

সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা


সময় ডেস্ক :
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এখন থেকে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সাধারণ পোশাক পরে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারবে না।


সোমবার (৬ জানুয়ারি) ঢাকায় ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিবি সদস্যদের সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করার অনুমতি নেই। তাদের অবশ্যই জ্যাকেট পরিধান করতে হবে এবং আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। তারা আইনের বাইরে কোনো কাজ করবে না।


মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "আইনের বাইরে যদি আমিও কোনো কাজ করতে আদেশ দিই, তাহলে তারা যেন তা না করে।"


এছাড়া এসআই নিয়োগে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমি যদি কোনো দুর্নীতি করি, তাহলে আপনাদের প্রকাশ করতে হবে। আমার কোনো আপত্তি নেই।"


বাংলাদেশের গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশের মিডিয়া সত্য সংবাদ প্রকাশ করায় ভারতীয় মিডিয়ার অপপ্রচার অনেক কমে গেছে। গণমাধ্যম সত্য প্রকাশ করলে আমাদেরও ব্যবস্থা নেওয়া সহজ হয়।"


তিনি আরও জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে সরকার ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) পুরোপুরি চালু করতে চায়।


No comments:

Post a Comment

Pages