বিপিএলে জয়ের শীর্ষে রংপুর রাইডার্স - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 7 January 2025

বিপিএলে জয়ের শীর্ষে রংপুর রাইডার্স


জাবেদ এমরান : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই দাপটের সঙ্গে এগোচ্ছে রংপুর রাইডার্স। সে ধারাবাহিকতায় মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে দলটি। এর ফলে টানা ৫ জয়ে বিপিএলে চলতি টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স। 


আগের চার ম্যাচের তিনটিতেই হেরেছে ঢাকা ক্যাপিটালস। মঙ্গলবার জেতার জন্য দলটি ইংল্যান্ড থেকে জেসন রয়কে নিয়ে আসে। এছাড়া একাদশে ছয়টি করে। তারপরও লাভ হয়নি দলটির। রংপুর রাইডার্সের কাছে হারতে হয়েছে। আসরে এটি তাদের টানা চতুর্থ হার। 


মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরের সামনে ১১১ রানের বেশি করতে পারেনি ঢাকা। ম্যাচ জিততে রংপুর খেলেছে ১৩.২ ওভার। 


লক্ষ্য তাড়া করতে নেমে আমির হামজার করা প্রথম ওভারে ১০ রান নিলেও পরের কয়েক ওভার বেশ রয়েসয়ে খেলেন রংপুরের দুই ওপেনার অ্যালেক্স হেলস এবং আজিজুল হাকিম। চতুর্থ ওভারে আজিজুলকে বিদায় করেন মুস্তাফিজ। তার চতুর্থ স্টাম্পের বলে লফটেড ড্রাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে বিদায় নেন ১৪ বলে পাঁচ রান করা অনূর্ধ্ব-১৯ দলের এই অধিনায়ক। 


পরের দুই ওভারে একটু হাত খুলে খেলেন হেলস যার কারণে পাওয়ার প্লে'তে দলটি তোলে এক উইকেটে ৪৬ রান। দলের রান আরও বাড়াতে গিয়ে দলীয় ৬১ রানের মধ্যে ফিরে যান হেলসও। মোসাদ্দেক হোসেনের ওভারের স্লগ সুইপ করতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন তিনি। দৌড়ে এসে বলটি ডিপে লুফে নেন সাব্বির রহমান। ২৭ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৪ রান করে সাজঘরে ফিরতে হয় আগের মাচের সেঞ্চুরিয়ান হেলসকে।


আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান সাইফ হাসান মঙ্গলবার বেশীক্ষণ টিকতে পারেননি। বাবুর লেংথ ডেলিভারিতে ডিপে ক্যাচ তোলেন সাইফ। এ দিন ১৫ বলে ১৩ রান করেন সাইফ। ৭২ রানে তৃতীয় উইকেট হারায় রংপুর।


এরপর আর কোনো উইকেট হারাতে দেননি ইফতিখার আহমেদ এবং খুশদিল শাহ। ইফতিখার ১২ বলে ৯ এবং খুশদিল ১৩ বলে অপরাজিত ২৭ রান করে দলের জয় নিশ্চিত করেন। এর আগে ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান আসে তানজিদ হাসান তামিমের ব্যাটে।


শেখ মেহেদী লেংথ ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ইংলিশ রিক্রুট রয় করেন ১২ বলে ১৮ রান। শেষ দিকে ১৬ বলে ১৬ রান করেন আলাউদ্দিন বাবু। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান থিসারা পেরেরা এ দিন গোল্ডেন ডাক মারেন।


রংপুরের হয়ে বল হাতে ২১ রান খরচায় তিন উইকেট নেন নাহিদ রানা। দুটি কর উইকেট নেন আকিফ জাভেদ এবং খুশদিল। একটি করে উইকেট নেন মেহেদী, ইফতিখার এবং কামরুল ইসলাম রাব্বি। 


সংক্ষিপ্ত স্কোর:


ঢাকা ক্যাপিটালস: ১৬.৩ ওভারে ১১১ (হাবিবুর ১৪, রয় ১৮, তানজিদ ২০, লিটন ৯, সাব্বির ৩, থিসারা ০, মোসাদ্দেক ১২, আলাউদ্দিন ১৬, হামজা ০, মুকিদুল ২*, মুস্তাফিজ ১; আকিফ ৩.৩-১-১৩-২, নাহিদ ৪-০-২১-৩, সাইফ ২-০-২৩-০, শেখ মেহেদি ২-০-১৫-১, ইফতিখার ১-০-৮-১, খুশদিল ২-০-১৪-২, কামরুল ২-০-১১-১)।


রংপুর রাইডার্স: ১৩.২ ওভারে ১১৩/১ (আজিজুল ৫, হেলস ৪৪, সাইফ ১৩, ইফতিখার ১৩*, খুশদিল ২৭*; হামজা ৩-০-২৩-০, মুস্তাফিজ ৪-১-২৩-১, মুকিদুল ৩.২-০-২০-০, আলাউদ্দিন ২-০-৩৩-১, মোসাদ্দেক ১-০-১৩-১)।


ফল: রংপুর রাইডার্স ৭ উইকেটে জয়ী।


ম্যাচসেরা: নাহিদ রানা।


No comments:

Post a Comment

Pages