বিমানবন্দরের ৮১২ কোটি টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে মামলা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 27 January 2025

বিমানবন্দরের ৮১২ কোটি টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে মামলা


সময় ডেস্ক :
বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে।


সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার অন্যান্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান। মোট ১৯ জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


No comments:

Post a Comment

Pages