সময় ডেস্ক : সিলেট জেলা বি এনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল বলেছেন, সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে সিলাম বাদশাহী টিলা মাঠে 'আমরা হক্কল সিলটি 'ফেইসবুক গ্রুপ আয়োজিত আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গ্রুপের সহ-সভাপতি সুমন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির প্রাক্তন নির্বাহী সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী এম আহমদ আলী।
বক্তব্য রাখেন, জাতীয় তরুণ সংঘের সাবেক সভাপতি হাজী আশরাফুজ্জামান জামাল, ভূমিহীন আন্দোলন সিলেট জেলা শাখার আহবায়ক নূর মিয়া। আমরা হক্কল সিলেটি ফেইসবুক গ্রুপের এডমিন শরীফ তালুকদার, খালেদ আহমদ, তামিন আলী, সাবেক সদস্য ইব্রাহিম পারভেজ, আব্দুল্লাহ আল আমিন, খালেদ আহমদ, আব্দুল্লাহ বিডি,মোঃরানা মিয়া, মৃদুল লাল দাশ,সাইদুল ইসলাম, মনজু আহমদ,আকবার আলী, আতিক আহমদ,আবুল কালাম আজাদ প্রমুখ।

No comments:
Post a Comment