সময় ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় রিজেন্ট পার্ক রিসোর্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। ৬ জনের নাম উল্লেখ সহ ৩ শতাধিক ব্যক্তিকে মামলায় আসামী করা হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে এসএমপির মোগলাবাজার থানায় মামলাটি দায়ের করেন।
বিষয়টি সিলেট গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এসএমপির মোগলাবাজার থানায় দন্ডবিধির ১৪৪, ৪৪৭, ৪৪৮, ৪২৭, ৪৩৬, ৩৭৯, ৩৪ ধারায় মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মামলায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান আসামি করে মামলাটি দায়েরকরা হয়। এ ছাড়া ছাত্রদলের কর্মী আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ, সুমন আহমদের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে প্রায় ৩০০ জনকে।
প্রসঙ্গত, গত রোববার দুপুরে সিলেটের দক্ষিন সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টে হামলা চালায় স্থানীয় কিছু লোকজন। এসময় তারা রিসোর্টে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। রিসোর্টের বিভিন্ন কক্ষে অবস্থান করা ১২ তরুণ-তরুণীকে আটক করে কাজী ডেকে ৮ জনকে বিয়ে দিয়ে দেওয়া হয়। চারজনকে পরিবারের জিম্মায় দেয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।


No comments:
Post a Comment