বাংলাদেশে শুটিংকালে মোটরসাইকেল দুর্ঘটনায় টিকটকারের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 3 December 2024

বাংলাদেশে শুটিংকালে মোটরসাইকেল দুর্ঘটনায় টিকটকারের মৃত্যু


সময় ডেস্ক :
টিকটক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তা পোলের সঙ্গে ধাক্কা লেগে রাফি (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রাধিকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। 


রাফি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আলমনগর গ্রামের শামসুল হকের ছেলে ও নবীনগর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।


নবীনগর সরকারি হাসপাতালের ইউ এইচ ও কৃশলয় সাহা বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় রাফি নামের একটি ছেলে এখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিক্যালে রেফার্ড করা হয়েছিল।


স্থানীয়রা বলেন, শখের বশে বন্ধুর মোটরসাইকেল নিয়ে টিকটকের জন্য ভিডিও করতে যায় রাধিকা সড়কে। এক প্রান্ত থেকে রাফি মোটরসাইকেল চালিয়ে আসছিল আর অপর প্রান্তে তার বন্ধু মোবাইল হাতে নিয়ে ভিডিও ধারণ করেছিল। 


ঠিক তখনই রাফি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেয়া নিরাপত্তা পোলের ওপর গাড়ি নিয়ে সরাসরি ধাক্কা মারলে মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য কুমিল্লাতে নেওয়ার সময় রাফির মৃত্যু হয়। তার অকালমৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘এসংক্রান্ত একটি ঘটনা শুনেছি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’


No comments:

Post a Comment

Pages