ঢাকায় ব্যাংক ডাকাতিকালে তিন ডাকাত আটক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 19 December 2024

ঢাকায় ব্যাংক ডাকাতিকালে তিন ডাকাত আটক


সময় ডেস্ক :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় যে তিনজন ডাকাতি করতে আসেন তাদের দুজন কিশোর ও একজন তরুণ বয়সী। ওই তিনজনের একজনের বয়স ২২, অন্য দুজনের বয়স ১৬ বছর। এরই মধ্যে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


আটককৃতরা বলছেন, মৃত্যুপথযাত্রী একজন রোগীকে (কিডনি সমস্যায় অসুস্থ) বাঁচাতে ব্যাংকে ডাকাতি করতে আসেন তারা।


বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।


তার আগে র‌্যাব সূত্র জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালি ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা ৩ ডাকাত ৩টি আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।


বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল ঘটনার সময় ব্যাংকে ছিলেন না।


ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ানসহ র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।


No comments:

Post a Comment

Pages