চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাই - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 17 November 2024

চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাই


সময় ডেস্ক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতু থেকে সুজিত দাস নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) রাত ৯টায় সেতুর ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়র খবর দিলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।


নিহত সুজিত দাস পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। তিনি উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের সোহাগ দাসের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সুজিত দাস বিকেল ৪টার দিকে সৈয়দপুর এলাকার উদ্দেশে যাত্রী নিয়ে যান। রাত ৯টার দিকে রাণীগঞ্জ সেতুতে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুর্বৃত্তরা সুজিত দাসকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে পালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে করে পুলিশ।


জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মখলিছুর রহমান আকন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রহস্য উদঘাটনে আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহসহ গোয়েন্দা অনুসন্ধান চলছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়।


No comments:

Post a Comment

Pages