ছাত্রী ধর্ষণের অপরাধে শিক্ষকের কারাদণ্ড - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 18 November 2024

ছাত্রী ধর্ষণের অপরাধে শিক্ষকের কারাদণ্ড


সময় ডেস্ক :
নাটোরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে হযরত আলী নামের এক প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।


সোমবার (১৮ই নভেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


দণ্ডপ্রাপ্ত হযরত আলী বাগরুম মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে।


আব্দুল কাদের মিয়া গণমাধ্যমকে জানান, ২০১৮ সালের ৮ই জুলাই বিকেলে ভুক্তভোগী শিশু প্রাইভেট পড়তে স্কুলে যায়। প্রাইভেট পড়া শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ওই শিশুকে প্রশ্ন দেখিয়ে দেওয়ার কথা বলে রেখে দিয়ে পরে ধর্ষণ করেন হযরত আলী। ঘটনাটি কাউকে জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেবেন এবং হত্যার হুমকি দেন। 


এরপর ১২ই জুলাই শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনা জানতে পারে পরিবারের সদস্যরা। এ ঘটনায় শিশুটির বাবা ওই শিক্ষককে অভিযুক্ত করে নাটোর সদর থানায় মামলা করেন। মামলায় হযরত আলীকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩১শে জুলাই অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করেন আদালত।


রায়ে জরিমানার ৫০ হাজার টাকা ভুক্তভোগীকে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন  রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের মিয়া।


No comments:

Post a Comment

Pages