বিয়ানীবাজারে টাকা না পেয়ে ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 13 November 2024

বিয়ানীবাজারে টাকা না পেয়ে ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা


সময় ডেস্ক :
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ন্যাশনাল ব্যাংকের শাখায় গ্রাহকরা টাকা না পেয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে পৌর শহরে ন্যাশনাল ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে।


জানা গেছে, ব্যাংকে টাকা না পেয়ে বিক্ষুব্ধ গ্রাহকরা তালা ঝুলিয়ে দেন।


এসময় গ্রাহকরা অভিযোগ করেন, প্রতিদিন একবার করে টাকার জন্য এসে ঘুরে গেলেও টাকা তুলতে পারছেন না। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

নুর আহমেদ নামে এক গ্রাহক বলেন, ‘আমি পাশের উপজেলা বড়লেখা থেকে প্রতিদিন টাকার জন্য এসে ঘুরে গেলেও টাকা পাচ্ছি না। আমরা কোনো বিশৃঙ্খলা করছি না, শান্তিপূর্ণভাবে প্রধান ফটকে তালা দিয়েছি।’ 


মাছুম আহমদ নামের অপর এক গ্রাহক জানান, তার বোনের সাত লাখ টাকা তোলার জন্য কয়েক দিন থেকে ঘুরছেন কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না।


এ ব্যাপারে ন্যাশনাল ব্যাংক বিয়ানীবাজার শাখার ম্যানেজার কামরুজ্জামান আনছারীর সাথে যোগাযোগ করে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 


পরে ব্যাংকের ইনচার্জ সুন্দর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সারাদেশের ন্যাশনাল ব্যাংকে নগদ টাকার সংকট রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তারা গ্রাহকদের ধৈর্য্য ধরতে বলেছেন।


তার আগে ৩০ অক্টোবর টাকা না পেয়ে  সিলেট মহানগরীর শিবগঞ্জ এলাকার ন্যাশনাল ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।


No comments:

Post a Comment

Pages