জামিনে মুক্ত সাবেক মন্ত্রী এমএ মান্নান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 9 October 2024

জামিনে মুক্ত সাবেক মন্ত্রী এমএ মান্নান


সময় ডেস্ক :
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন আদালত। 


বুধবার (৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে জামিন মঞ্জুরের আদেশ দেন।


আসামিপক্ষের আইনজীবী আবদুল হামিদ বলেন, অসুস্থতা ও বয়স বিবেচনায় আদালত এম এ মান্নানের জামিন দিয়েছেন। আদালতের রায়ে আমরা খুশি।


উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা করেন। ওই মামলায় কারাগারে ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।


No comments:

Post a Comment

Pages