গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে বিরিয়ানির দোকানে আগুন, নিহত-৪ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 5 October 2024

গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে বিরিয়ানির দোকানে আগুন, নিহত-৪


সময় ডেস্ক :
ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকায় একটি বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোর হয়েছে। এতে ৪ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। 


শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, রামেরকান্দা বোর্ডিংয়ে বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। লোকজন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকেন। ঘটনাস্থলেই ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ১০ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল জানান, রামেরকান্দা বিরিয়ানির দোকানে আগুনে এখন পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্ফোরণে বিরিয়ানির দোকানে আগুন ধরে যায়। আগুন এক পর্যায়ে পাশের দুটি দোকানেও ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।


No comments:

Post a Comment

Pages