আওয়ামী আমলে ডামি নির্বাচনের কারিগর ৫ দিনের রিমান্ডে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 1 October 2024

আওয়ামী আমলে ডামি নির্বাচনের কারিগর ৫ দিনের রিমান্ডে


সময় ডেস্ক :
ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর জিগাতলায় গুলিতে আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


মঙ্গলবার (১লা অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেনের আদালত রিমান্ডের এ আদেশ দেন।


এর আগে, জাহাংগীর আলমকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক নজরুল ইসলাম ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে সাবেক এ সচিবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ডামি নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেফতার করেছে ডিবি। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।’


এর আগে গত ১৪ই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তীকালীন সরকার। তিনি চলতি বছরের ৭ই জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন।


No comments:

Post a Comment

Pages