যেভাবে বুধবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 15 October 2024

যেভাবে বুধবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন


সময় ডেস্ক :
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১১টি বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গত বছর অর্থাৎ, ২০২৩ সালের চেয়ে এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।


প্রকাশিত এ ফলাফলে কেউ যদি সন্তুষ্ট না হন, তাহলে উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের সুযোগ রয়েছে। এ ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।


পুনঃনিরীক্ষণ আবেদন প্রক্রিয়া শুরু হবে বুধবার (১৬ অক্টোবর), যা চলবে ২২ অক্টোবর পর্যন্ত। পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ার বিস্তারিত ও ফি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।



No comments:

Post a Comment

Pages