ভারত-কানাডা উত্তেজনা, দুই দেশের ১২ কূটনীতিক বহিষ্কার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 15 October 2024

ভারত-কানাডা উত্তেজনা, দুই দেশের ১২ কূটনীতিক বহিষ্কার


সময় ডেস্ক :
কানাডায় খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা মামলায় ভারতীয় হাইকমিশনার সঞ্জয়কুমার বর্মাকে অটোয়া ‘স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি’ উল্লেখ করায় ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। কানাডার ৬ কূটনীতিককে সোমবার বহিষ্কার করেছে নয়াদিল্লি। তাদের আগামী শনিবারের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি অনলাইন।


এর আগে, চাঁদাবাজি, হত্যা ও সহিংস কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে হাইকমিশনারসহ ৬ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।


প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি হিসেবে তাদেরকে তদন্তের আওতায় এনেছে কানাডা। এদিকে, কানাডার এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একইদিনে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারত। একই সঙ্গে কানাডার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব ও আরও পদক্ষেপের হুমকি দেয় নয়াদিল্লি। এর কয়েক ঘণ্টা পরেই কানাডার কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত আসে।


এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত কূটনীতিকদের নাম জানানো হয়েছে। তারা হলেন– ভারপ্রাপ্ত হাইকমিশনার স্টুয়ার্ট রস হুইলার, ডেপুটি হাইকমিশনার প্যাট্রিক হেবার্ট, চার ফার্স্ট সেক্রটারি ম্যারি ক্যাথরিন জোলি, ল্যান রস ডেভিড ট্রিটস, পলা ওরিয়েলা ও এডাম জেমস চুইপকা।


এর আগে সোমবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা তাদের কূটনীতিকদের প্রত্যাহার করে নিচ্ছে।


এছাড়াও, কানাডিয়ান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে জানানো হয়, ভারতীয় হাইকমিশনার এবং অন্যান্য কূটনীতিক ও কর্মকর্তাদের ‘সন্দেহভাজন’ হিসেবে মনে করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।



No comments:

Post a Comment

Pages