সময় ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীতে জলপাইয়ের বিচি গলায় আটকে তুবা মনি (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামের মজিবুর রহমানের মেয়ে।
নিহতের পরিবার জানায়, বুধবার দুপুরে একটি জলপাইয়ের বিচি গলায় আটকে যায় শিশুটির। পরে শ্বাসরোধ হয়ে দীর্ঘক্ষণ খিচুনি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক জানান, গলায় বিচি আটকে শ্বাসরুদ্ধ হয়ে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।

No comments:
Post a Comment