সময় ডেস্ক : নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেন, এটা তার ব্যক্তিগত মতামত।
বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়া হলেও এখনো পর্যন্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করেনি সরকার। সময়মতো এক্ষেত্রে পদক্ষেপ নেয়া হবে।

No comments:
Post a Comment