ক্রিকেটার এক ভাইসহ চারভাই একসঙ্গে বিয়ের পিঁড়িতে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 4 October 2024

ক্রিকেটার এক ভাইসহ চারভাই একসঙ্গে বিয়ের পিঁড়িতে


সময় ডেস্ক :
কবে বিয়ে করবেন রশিদ খান, এমন প্রশ্ন অনেক দিন ধরেই ক্রিকেটভক্তদের মুখে মুখে। কথায় নয়, এবার কাজের মাধ্যমে ভক্তদের সেই প্রশ্নের জবাব দিলেন ২৬ বছর বয়সী আফগান ক্রিকেটার। নিজের বিয়ে তো করলেনই; পাশাপাশি ঘটা করে এমন আয়োজন করলেন যে, ক্রিকেটভ্ক্তদের সবাইকে অবাকই করে দিলেন রশিদ খান। তিন সহোদরকে নিয়ে একসঙ্গে বিয়ে করলেন আফগান লেগস্পিনার।


বৃস্পতিবার (৩রা অক্টোবর) আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বিয়ের কার্যক্রম সম্পন্ন করেন রশিদ। একই মজলিশে রশিদের তিন ভাইও শুভ কাজ সারেন।


রশিদের সঙ্গে একই অনুষ্ঠানে বিয়ে করা অন্য তিন ভাই হলেন- আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান।


দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পশতুন রীতি অনুযায়ী বিয়ে করেছেন তারা। তবে চার ভাইয়ের কেউই পাত্রীর নাম প্রকাশ করেননি।


রশিদ-ত্রাতৃদের বিয়ের আয়োজনও হয় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে। বিয়ের অনুষ্ঠানে সতীর্থ ও ক্রিকেট বোর্ডের অনেককে আমন্ত্রণ জানান রশিদ।


No comments:

Post a Comment

Pages