মাঝ আকাশে বিমানে বোমাতঙ্ক, গতিপথ পরিবর্তন করে জরুরি অবতরণ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 14 October 2024

মাঝ আকাশে বিমানে বোমাতঙ্ক, গতিপথ পরিবর্তন করে জরুরি অবতরণ


সময় ডেস্ক :
ভারতের তিনটি আন্তর্জাতিক ফ্লাইটকে বোমা হামলার হুমকি দেয়া হয়। এতে ফ্লাইট চলাচলে চরম ব্যাঘাত সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিয়ে গুজব ওঠায় সঙ্গে সঙ্গে ফ্লাইট তিনটিতে তল্লাশি শুরু করে কর্তৃপক্ষ। এ কারণে বিমান তিনটি যথাসময়ে ছেড়ে যেতে পারেনি।


ভারতের মুম্বাই থেকে নিউইয়র্কের উদ্দেশে ২৩৯ যাত্রী নিয়ে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। তবে মাঝ আকাশে বিমানে বোমাতঙ্ক ছড়াতেই যাত্রাপথ পরিবর্তন করে দিল্লিতে জরুরি অবতরণ করানো হয় বিমানটি। খরব এনডিটিভির


সোমবার (১৪ অক্টোবর) প্রতিবেদনে বলা হয়েছে, গভীর রাতে ২৩৯ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার জেএফকে বিমানটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল। বোমাতঙ্ক ছড়াতেই বিমানটির যাত্রাপথ পরিবর্তন করে দিল্লি বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। পরে যাত্রী ও বিমানকর্মীদের নিরাপদে বের করে আনা হয়। বিমানটির ভেতরে কোথাও সন্দেহজনক কিছু রাখা আছে কি না, তা খতিয়ে দেখা হয়।


এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, মুম্বাই থেকে রওনা দেওয়া এআই ১১৯ ফ্লাইটে নিরাপত্তাজনিত একটি সতর্কবার্তা এসেছিল। সেই কারণে বিমানটিকে জরুরিভিত্তিতে দিল্লিতে অবতরণ করানো হয়েছে। এরপর যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয় এবং তারা দিল্লি বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষা করেন।


পুলিশের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ফ্লাইটটি বর্তমানে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের আইসোলেশন রানওয়েতে দাঁড়িয়ে রয়েছে। সব ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্যান্ডার্ড নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হচ্ছে। যাত্রী ও বিমানকর্মীরা সকলেই নিরাপদে রয়েছেন।


এয়ার ইন্ডিয়া এখনও এই ঘটনায় বিস্তারিত জানায়নি এবং তদন্ত চলছে। কর্তৃপক্ষ হুমকির প্রকৃতি যাচাই করার জন্য নিরাপত্তা কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। অন্যদিকে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছে যাত্রী এবং ক্রুরা।


No comments:

Post a Comment

Pages